দিরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা নাকি হত্যা?

সুনামগঞ্জের দিরাই পৌর শহরের চন্ডিপুর গ্রামে সোমা আক্তার (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় সোমাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

নিহত সোমা আক্তার এক সন্তানের জননী। তার বাবার বাড়ি উপজেলার চরনারচর ইউনিয়নের লৌলোয়াচর গ্রামে। শ্বশুরবাড়ির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সোমা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে নিহতের বোন সাবিনা আক্তার অভিযোগ করেছেন, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা।

দিরাই থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাস বলেন, পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগ:

হরমুজ প্রণালী বন্ধ হলেও আপাতত বাংলাদেশের চিন্তার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

দিরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা নাকি হত্যা?

প্রকাশের সময়: ০৯:৩৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫