সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা সংসদীয় আসনে বিএনপির পক্ষ থেকে নাসির চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
রোববার দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা দলীয় চিঠিতে এই মনোনয়ন নিশ্চিত করা হয়।
চিঠিতে জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তাকে মনোনীত প্রার্থীর নাম দলীয়ভাবে অবহিত করার অনুরোধ করা হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে নাসির চৌধুরীর নাম চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
চিঠি অনুযায়ী, সুনামগঞ্জ-২ আসনে বিএনপির নামে প্রতীক বরাদ্দসহ মনোনয়ন যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া এখন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
বহুল আলোচিত সুনামগঞ্জ-২ আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্ব বহন করে আসছে। সাম্প্রতিক সময়ে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক শক্তি ভিন্ন ভিন্ন কৌশলে এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, এর আগে সুনামগঞ্জ-২ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নাসির চৌধুরী এবং তাহির রায়হান চৌধুরী পাবেলের নাম ঘোষণা করা হয়েছিল। তবে চূড়ান্ত মনোনয়ন নাসির চৌধুরীর দিকেই গেছে।
নিজস্ব প্রতিবেদকঃ 









