দিরাই বালিকা বিদ্যালয়ে নবীন বরণ: শিক্ষার্থীদের স্বপ্নপথে এগিয়ে যাওয়ার আহ্বান ইউএনওর

দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার নবাগত শিক্ষার্থীদের দায়িত্ববোধ, শৃঙ্খলা ও লক্ষ্যস্থিরতার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, শিক্ষাঙ্গন শুধুই পাঠদান নয় ব্যক্তিত্বের বিকাশ, নৈতিকতা ও ভবিষ্যতের প্রস্তুতি এখান থেকেই শুরু হয়। তোমরা একটি সুনামধন্য প্রতিষ্ঠানের অংশ হয়েছো। এ প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে সেই প্রচেষ্টা তোমাদেরই চালিয়ে যেতে হবে। সঠিক সময়ে সঠিক কাজ করার অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষকদের পরামর্শই তোমাদের স্বপ্ন বাস্তবায়নের সঠিক পথ দেখাবে। যারা পরিশ্রমী ও পরামর্শ মেনে চলে, একসময় তারাই প্রতিষ্ঠানের গর্ব হয়ে ওঠে। এসময় তিনি শিক্ষক শিক্ষার্থীর পারস্পরিক দায়বদ্ধতার কথা উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষকদেরও মনোযোগী হতে হবে। আর শিক্ষার্থীরা যদি সেই পরামর্শ থেকে বিচ্যুত হয়, তাহলে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখা কঠিন হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জাফর ইকবাল। শিক্ষক গোলাম মোস্তফা সরদার রুমির সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষক জিতু মিয়া, নুরুল ইসলাম ও আব্দুল কাদির। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, নোহা সরদার, অনন্যা মরিয়ম, অর্চি দাস, উর্মি আক্তার, তাওহীদ আক্তার ও তানিসা চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী প্রধান শিক্ষক লাল বাঁশী দাস। এর আগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথিসহ শিক্ষকরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

ট্যাগ:

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েল জুড়ে বাজছে সাইরেন

দিরাই বালিকা বিদ্যালয়ে নবীন বরণ: শিক্ষার্থীদের স্বপ্নপথে এগিয়ে যাওয়ার আহ্বান ইউএনওর

প্রকাশের সময়: ১০:১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬