দিরাই পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক, চন্ডিপুর নিবাসী ও দিরাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম শফিক ইন্তেকাল করেছেন।
শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে দিরাইয়ের রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজা নামাজ আজ শুক্রবার আসরের নামাজের পর চন্ডিপুর জামে মসজিদের সামনের মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
এদিকে শফিকুল ইসলাম শফিকের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
নিজস্ব প্রতিবেদকঃ 









