দিরাইয়ে শীতার্ত মানুষের মাঝে সোলজার ক্লাবের শীতবস্ত্র বিতরণ

সুনামগঞ্জের দিরাইয়ে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে দিরাই হাইস্কুল প্রাঙ্গণে সোলজার ক্লাবের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা ফায়সাল আহমাদের অর্থায়নে শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ফ্রান্স প্রবাসী রতন মিয়া, সোলজার ক্লাবের সদস্য আলেক মিয়াসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ফায়সাল আহমাদ জানান, প্রবাসে অবস্থান করলেও দেশের মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা সবসময়ই রয়েছে। তিনি জানান, মানুষের সুখ-দুঃখে পাশে থাকার মানসিকতা থেকেই প্রতি বছর শীত মৌসুমে শীতার্তদের সহায়তায় এগিয়ে আসেন। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শীত মৌসুমে নিম্ন আয়ের মানুষের জন্য এ ধরনের সহায়তা খুবই প্রয়োজনীয়।

ট্যাগ:

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েল জুড়ে বাজছে সাইরেন

দিরাইয়ে শীতার্ত মানুষের মাঝে সোলজার ক্লাবের শীতবস্ত্র বিতরণ

প্রকাশের সময়: ০৩:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬