সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ হলে বিমান বয়কটের ঘোষণা প্রবাসীদের

সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মার্চ ফর বিমান কর্মসূচি পালন করেছে ইউকে এনআরবি সোসাইটি ও নর্থ ইউকে বাংলাদেশি হেরিটেজ কাউন্সিল ফোরাম।

সিদ্ধান্ত প্রত্যাহার না হলে সিলেট ও ম্যানচেস্টারে আন্দোলন, বিমান বয়কট, রেমিট্যান্স স্ট্রাইকের মত পদক্ষেপ নেয়া হবে মঙ্গলবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।এর আগে, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে মিছিল সহকারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জোনাল অফিসের প্রধান ফটকের সামনে অবস্থান করে প্রতিবাদ সমাবেশ করেন তারা। পরে কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি জমা দেন নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, আগামী পহেলা মার্চ থেকে বাংলাদেশ বিমান সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যা সিলেট ও নর্থ ইংল্যান্ডে বসবাসরত লক্ষাধিক প্রবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হবে।বক্তারা দাবি করেন,সিলেট-ম্যানচেস্টার রুটটি অলাভজনক নয় বরং যাত্রীচাপে নিয়মিত পূর্ণ থাকে। গত জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এই রুটে প্রায় ৩৮ হাজার যাত্রী যাতায়াত করেছেন যেখানে বিমানের আসন সংখ্যা ছিল ৪০ হাজার। তবুও লোকসানের অজুহাতে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত গ্রহণকে অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক বলে অভিযোগ বক্তাদের।

সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে সিলেট ও ম্যানচেস্টারে আন্দোলন, বিমান বয়কট, রেমিট্যান্স স্ট্রাইকের মত পদক্ষেপ নেয়া হবে।

ট্যাগ:

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েল জুড়ে বাজছে সাইরেন

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ হলে বিমান বয়কটের ঘোষণা প্রবাসীদের

প্রকাশের সময়: ০২:৪৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬