দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাপ মিয়ার পিতা আব্দুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত প্রায় ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ জুমা নিজ বাড়ি শ্যামারচর এলাকায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় দিরাই ও শাল্লা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, দিরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজু প্রমুখ।
নিজস্ব প্রতিবেদকঃ 

















