মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা প্রশাসন ভবন প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।
রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় দিরাই থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত দাস তালুকদার, জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক মহি উদ্দিন মিলাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, সদস্য সচিব তানভীর চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কর্মসূচিতে বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির আত্মদান বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
কালনী ভিউ ডেস্কঃ 

















