ইফতার ও সেহরিতে বিশেষ আয়োজন

তাজ রেস্টুরেন্ট-এর উদ্বোধন: আর্মেনিয়ার প্রথম বাংলাদেশি রেস্টুরেন্ট

র্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে দেশটির প্রথম বাংলাদেশি মালিকানাধীন তাজ রেস্টুরেন্ট (Taaj Restaurant LLC)। রমজানকে সামনে রেখে ইফতার ও সেহরিতে বিশেষ আয়োজনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার বিকেলে আতশবাজি ও ফিতা কাটার মধ্য দিয়ে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কর্ণধার প্রিন্স আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই রেস্টুরেন্ট ও সংলগ্ন রিসোর্ট এলাকা বর্ণিল সাজে সজ্জিত করা হয়।

অনুষ্ঠানে আর্মেনিয়ার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি বাংলাদেশ কমিউনিটির বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিদের জন্য পরিবেশন করা হয় বিভিন্ন ধরনের হালাল খাবার। রোজাদারদের জন্য স্বাস্থ্যসম্মত ও বৈচিত্র্যময় ইফতারেরও বিশেষ ব্যবস্থা রাখা হয়।

বিশেষ অফার ও প্যাকেজ উদ্বোধন উপলক্ষে প্রবাসীদের জন্য আকর্ষণীয় কয়েকটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে-

চিকেন বিরিয়ানি: মাত্র ৭০০ আর্মেনিয়ান ড্রাম (AMD)
গরুর কালা ভুনা প্যাকেজ: খিচুড়ি অথবা সাদা ভাতসহ ২০০০ ড্রাম

ইন-হাউস ডাইনিংয়ের পাশাপাশি রয়েছে হোম ডেলিভারি সুবিধা।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান মাসজুড়ে ইফতার ও সেহরিতে বিশেষ মেনু ও সাশ্রয়ী প্যাকেজ অব্যাহত থাকবে।

প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার তাজ আর নূর গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ। ভবিষ্যতে আরও জনবল বৃদ্ধি ও সেবার পরিধি সম্প্রসারণের মাধ্যমে আর্মেনিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সার্বিক কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

আর্মেনিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি রেস্টুরেন্ট হিসেবে ‘তাজ’-এর যাত্রা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন সম্ভাবনা ও গর্বের অনুভূতি তৈরি করেছে।

ট্যাগ:

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েল জুড়ে বাজছে সাইরেন

ইফতার ও সেহরিতে বিশেষ আয়োজন

তাজ রেস্টুরেন্ট-এর উদ্বোধন: আর্মেনিয়ার প্রথম বাংলাদেশি রেস্টুরেন্ট

প্রকাশের সময়: ০৮:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬