দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

সুনামগঞ্জের দিরাই উপজেলায় জলমহালের দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত চারজনকে সিলেটে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের স্থানীয়রা উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহতরা হলেন ভাটিপাড়া গ্রামের মুরসালিন (২৫), তারাজুল ইসলাম (৩২), রাজরান (২৪) ও গোলাম কিবরিয়া (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা প্রদীপ রায়ের মালিকানাধীন মেঘনা বারঘর জলমহালের অধীন ধলিপুরী ডুবা নামে একটি জলমহাল ভাটিপাড়া গ্রামের রাসেল মিয়া ইজারাদার সমিতির কাছ থেকে সাবলিজ নেন। এ জলমহালটি শিশির নূরকে সাবলিজ না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

শনিবার সকালে ধলিপুরী ডুবা শুকানোর সময় শিশির নূরের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ডুবার পাড়ে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে ভাটিপাড়া বাজার এলাকায় মুখোমুখি হলে গালিগালাজের জেরে সংঘর্ষ বেধে যায়। এতে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পিন্টু তালুকদার জানান, সংঘর্ষে আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত চারজনকে সিলেটে রেফার করা হয়েছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:
জনপ্রিয়

দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

প্রকাশের সময়: ০১:২৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬