সোমবারে মধ্যপ্রাচ্যের ১৮টি ফ্লাইট বাতিল

ধ‍্যপ্রাচ‍্য পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

রোববার (৮ মার্চ) মোট ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। একইসঙ্গে সোমবারের (৯ মার্চ) ১৮টি ফ্লাইটও বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র ঢাকা পোস্টকে জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি ফ্লাইট এবং আজ ৮ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়।

এছাড়া সোমবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- কুয়েতের ২টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, ইউএই) ৬টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনসের (সংযুক্ত আরব আমিরাত) ৪টিসহ মোট ১৮টি। এখন পর্যন্ত সর্বমোট বাতিল করা ফ্লাইটের সংখ্যা দাঁড়ালো ৩২০টি।

ট্যাগ:
জনপ্রিয়

সোমবারে মধ্যপ্রাচ্যের ১৮টি ফ্লাইট বাতিল

প্রকাশের সময়: ০১:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬