সুনামগঞ্জে অবৈধ দুই ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জ সদর উপজেলায় দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুই ইটভাটাকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

সোমবার পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) লঙ্ঘনের দায়ে বিরামপুর এলাকার মেসার্স খন্দকার ব্রিকস বালিকান্দি ও হালুয়ারঘাট এলাকার মেসার্স মিজান ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়।

পরে ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার আগুন নিভিয়ে দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। অভিযানে সুনামগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সদর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:
জনপ্রিয়

সুনামগঞ্জে অবৈধ দুই ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময়: ১০:১৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬