সিলেটে ২৩ জনকে আটক করেছে পুলিশ

সিলেট মহানগর এলাকায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক সংশ্লিষ্ট ব্যক্তি ও সন্দেহভাজনসহ ২৩ জনকে আটক করেছে পুলিশ।

গত ২৪ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের পৃথক অভিযানে ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি, মাদকসেবী ও সন্দেহভাজনসহ মোট ২৩ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে একজন ছিনতাইকারী আটক হয়েছে। এছাড়া মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।

মাদকবিরোধী অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে মাদকসহ আটজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে মাদকসেবী ও মাদককারবারি উভয়ই রয়েছে।

এ ছাড়া নিয়মিত মামলায় পাঁচজন এবং মেট্রোপলিটন অধ্যাদেশে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ:

সিলেটে ২৩ জনকে আটক করেছে পুলিশ

প্রকাশের সময়: ১২:৫৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬