জগন্নাথপুরে হাসপাতালের পরিচ্ছন্নতায় নিজেই হাত লাগালেন এমপি কয়ছর

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ। রোববার ( ২২ মার্চ) সকাল ১১ টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি এ অভিযান চালান। এসময় তাকে (সংসদ সদস্যকয়ছর আহমেদ কে) নিজ হাতে স্বাস্থ্য কমপ্লেক্স দেয়াল ঘষে পরিস্কার করতে দেখা যায়। দীর্ঘদিন ধরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ময়লা আবর্জনায় অপরিচ্ছন্ন হয়ে পড়ছিল বিষয়টি সংসদ সদস্যের নজরে এলে তিনি এ অভিযান চালান।

এসময় বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, এম এ কাদির, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ সহ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সঙ্গে থেকে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।অভিযানে অংশ নেয়া জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক এম এ কাদির বলেন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন দশা সংসদ সদস্য কয়ছর আহমেদের মনে দাগ লাগে তাই তিনি উদ্যাগী হয়ে এ বিষয়ে কথা বলেন। তাই সংসদ সদস্যের নেতৃত্বে আমরা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেই। আমরা প্রতি শনিবার এ ধরনের কার্যক্রমে অংশ নেব। তিনি পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে জনসাধারণ কে সচেতন হওয়ার আহ্বান জানান।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রুবেলা খানম জানান, সংসদ সদস্য হঠাৎ করে লোকজন নিয়ে এসে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালান যা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যাগ। তিনি বলেন, আমি ওয়ার্ডে দায়িত্বরত ছিলাম। তিনি নেতাকর্মীদের নিয়ে কাজ করেন। জনবল সংকট ও জনসচেতনতার অভাবে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা অপরিচ্ছন্ন হয়ে পড়ে। আমরা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের ভেতর পরিস্কার রাখার চেষ্টা করি।

ট্যাগ:

প্রকাশের সময়: ০৮:২২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬