দিরাই লৌলারচর কাঁপিয়ে এলপিএল শিরোপা জিতলো পাইওনিয়ার

জমজমাট আয়োজন আর দর্শক উপস্থিতির মধ্য দিয়ে শেষ হলো লৌলারচর স্পোর্টিং ক্লাবের আয়োজিত লৌলারচর প্রিমিয়ার লীগ (এলপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ১৪তম আসর।

দীর্ঘ তিন বছর বিরতির পর পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে আবারও মাঠে গড়ায় ভাটি অঞ্চলের অন্যতম বৃহৎ এই ক্রিকেট আসর। মঙ্গলবার অনুষ্ঠিত  টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে লৌলারচর ফ্রিডম ফাইটার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পাইওনিয়ার বয়েজ অব লৌলারচর।

ফাইনাল ম্যাচটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেখানে দুই দলই জয়ের লক্ষ্যে লড়াই করে। ফাইনাল ম্যাচে পাইওনিয়ার বয়েজ অব লৌলারচরের অধিনায়ক রাহুল ভৌমিক টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন এবং প্রতিপক্ষ লৌলারচর ফ্রিডম ফাইটার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান। নির্ধারিত ১৬ ওভারে ফ্রিডম ফাইটার্স সংগ্রহ করে ১৫১ রান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে পাইওনিয়ার বয়েজ অব লৌলারচর দারুণ ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে। তারা ১১ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়, নিশ্চিত করে নেয় দাপুটে এক বিজয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌলারচর গ্রামের কৃতিসন্তান ও দিরাই সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাইয়ের পরিচিত ক্রিকেটার ইফতেকার হোসেন শাহনুর। টুর্নামেন্টের অন্যতম আয়োজক, সাবেক ক্রিকেটার ও পরিসংখ্যান কর্মকর্তা সুব্রত রঞ্জন হাজরা, লৌলারচর ফ্রিডম ফাইটার্সের উপদেষ্টা সুবীর দাস, বিশিষ্ট ব্যবসায়ী বরুন ভূইয়া ও রঞ্জিত কুমার দাস, প্রবীণ মুরব্বী নিত্যানন্দ দাসসহ এলাকার অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকলে ভবিষ্যতেও এ ধরনের বৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা সম্ভব হবে।

ট্যাগ:

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

দিরাই লৌলারচর কাঁপিয়ে এলপিএল শিরোপা জিতলো পাইওনিয়ার

প্রকাশের সময়: ১০:১৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬