বিভিন্ন কর্মসূচিতে দিরাইয়ে গণহত্যা দিবস পালিত

থাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে গণহত্যা দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সন্ধ্যায় উপজেলার শ্যামারচর বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্বলন করা হয়। দুপুরে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২৫ মার্চ গণহত্যা দিবস ও স্বাধীনতা জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাত সাড়ে ১০ টায় সারা উপজেলাজুড়ে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালিত হয়। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শ্যামারচর বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার এবং দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী। এ সময় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে সংঘটিত গণহত্যার ভয়াবহতা স্মরণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

ট্যাগ:

স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে দিরাই স্মৃতিসৌধে এমপি নাছির চৌধুরীর শ্রদ্ধা নিবেদন

বিভিন্ন কর্মসূচিতে দিরাইয়ে গণহত্যা দিবস পালিত

প্রকাশের সময়: ০৫:১২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬