সাবেক এমপি ও সংগীত শিল্পী মমতাজ গ্রেপ্তার

.লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাত পৌনে ১২টার দিকে ডিবির পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

ডিবি জানায়, রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছে। রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

জনপ্রিয় লোকগানের শিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ–২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন।

ট্যাগ:

হরমুজ প্রণালী বন্ধ হলেও আপাতত বাংলাদেশের চিন্তার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

সাবেক এমপি ও সংগীত শিল্পী মমতাজ গ্রেপ্তার

প্রকাশের সময়: ০৯:০২:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫