আর্মেনিয়ায় প্রবাসীদের পাশে ইরানস্থ বাংলাদেশ দূতাবাস, ইয়েভানে সেবা কার্যক্রম

র্মেনিয়ায় বাংলাদেশের কোনো স্থায়ী দূতাবাস না থাকায় সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্টসহ বিভিন্ন নাগরিক সেবা দিতে এগিয়ে এসেছে ইরানস্থ বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান-এর Taaj Restaurant-এ আয়োজিত এক অনুষ্ঠানে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সমস্যার কথা শোনেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাবেয়া সুলতানা কাউন্সেলর (কমার্শিয়াল) ও চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত), মোঃ বানান থার্ড সেক্রেটারি ও হেড অব চ্যান্সারি।

এসময় প্রবাসীদের জন্য পাসপোর্ট নবায়নসহ বিভিন্ন সেবা সহজ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। প্রবাসীরা সরাসরি দূতাবাস কর্মকর্তাদের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে তাজ আল আরুজ গ্রুপের স্বত্বাধিকারী মোহাম্মদ প্রিন্স আহাম্মেদ, তাজ আল আরুজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পরিচালক নূর মোহাম্মদসহ আর্মেনিয়া বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া কমিউনিটির পক্ষ থেকে মোহাম্মদ তানিম, মোহাম্মদ কাউসার, মোঃ রাফি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রিফাত আহসান অংশ নেন।

আয়োজকরা জানান, প্রবাসীদের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে দূতাবাসের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানটি সার্বিকভাবে ব্যবস্থাপনা করে তাজ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ, যেখানে প্রবাসীদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থাও রাখা হয়।

ট্যাগ:

প্রকাশের সময়: ০৪:৫৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬