পাওনা টাকা নিয়ে বিরোধ, দিরাইয়ে হামলায় প্রাণ গেল কিশোরীর

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সুনামগঞ্জের দিরাইয়ে প্রতিবেশীদের হামলায় মিতা বেগম (১৩) নামে এক কিশোরী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ফুফাতো ভাই উজ্জ্বল মিয়া (২০) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় পৌর শহরের নতুন বাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মিতা গ্রামের মৃত আকিক মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল মিয়ার সঙ্গে একই গ্রামের আলাল মিয়ার ছেলে অলি ও মারুফের ঘরভাড়ার জামিনদারি এবং পাওনা টাকা নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন পাওনা টাকা আদায়ের জন্য তিনি তাঁর মামার বাড়িতে আসেন। সন্ধ্যায় অলি ও মারুফের কাছে টাকা চাইতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অলি ও মারুফ তাঁকে মারধর করলে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনার খবর পেয়ে উজ্জ্বল মিয়ার মামাতো বোন মিতা বেগম বিষয়টি জানতে প্রতিবেশী অলি ও মারুফের খালাতো ভাই টিটু মিয়ার বাড়িতে যান। সেখানে ঘটনার বিষয়ে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে টিটু মিয়া, তাঁর স্ত্রী ও সহযোগীরা দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে মিতা বেগমের ওপর হামলা চালান।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মিতা বেগম ও উজ্জ্বল মিয়াকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিতা বেগমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে আহত উজ্জ্বল মিয়া সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:
জনপ্রিয়

পাওনা টাকা নিয়ে বিরোধ, দিরাইয়ে হামলায় প্রাণ গেল কিশোরীর

প্রকাশের সময়: ০৭:১৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬