সিলেটে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

সিলেটে শিশু ফা‌হিমা ধর্ষণ ও হত‌্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সিলেট রেল স্টেশন এলাকায় ১২ বছরের এক পথশিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) ভোররাত আনুমানিক ৪টার দিকে রেল স্টেশন এলাকার একটি পরিত্যক্ত ভবনে এ ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আটক ব্যক্তির নাম লোদন (৩৫)। তিনি রেল স্টেশন এলাকায় বসবাস করতেন এবং মাদকাসক্ত ছিলেন বলে জানায় পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় রেল স্টেশন এলাকায় অবস্থান করছিলেন। পরে ভোররাতে তিনি শিশুটিকে ভুল বুঝিয়ে পরিত্যক্ত ভবনে নিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার সময় স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি অস্ত্র প্রদর্শন করে তাদের ভয় দেখান বলে জানায় পুলিশ। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে।

পরবর্তীতে দক্ষিণ সুরমা থানা পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে এবং সকাল ৬টার দিকে কদমতলী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে লোদনকে আটক করে।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান এ তথ্যটি সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মৌখিক অভিযোগের ভিত্তিতে আমরা একজনকে আটক করে থানায় নিয়ে এসেছি। তবে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে নাকি ধর্ষণের চেষ্টা করা হয়েছে, সেটি ক্লিনিক্যাল পরীক্ষার পরই বোঝা যাবে। আপাতত স্থানীয়দের তথ্য ও শিশুটির অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, শিশুটি ও আটক যুবক উভয়ই ভবঘুরে। তারা সবাই রেল স্টেশন এলাকায় রাতযাপন করত। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং শিশুটিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।

ট্যাগ:

সিলেটে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রকাশের সময়: ০২:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬