দিরাইয়ে অবৈধ কারেন্ট জাল বিক্রির বিরুদ্ধে অভিযান: ৩ জনকে জরিমানা

সুনামগঞ্জের দিরাই উপজেলায় অবৈধ কারেন্ট জাল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার দিরাই কাঁচাবাজারের একটি দোকানে অবৈধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার।

এ সময় অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে দীপক দাস (৫০) এবং বিপ্লব শর্মাকে (৪০) দুই হাজার টাকা করে অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি একই ঘটনায় ক্রেতা আবু বক্করকে (৪৫) এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ বলেন, অবৈধ কারেন্ট জাল বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এই কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

ট্যাগ:

প্রকাশের সময়: ০১:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬