চার দশকের ইমামতি শেষে চিরবিদায়: দিরাই উপজেলা মসজিদের ইমাম ইদ্রিস আহমদের দাফন সম্পন্ন

দিরাই উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক পেশ ইমাম, শিক্ষক ও সমাজসেবক হাফিজ ইদ্রিস আহমদ আর নেই। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, অসংখ্য শিক্ষার্থী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বুধবার (৮ জুলাই) দুপুর ২টায় নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খলাপাড়া গ্রামে তাঁর নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা, সাবেক শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।

হাফিজ ইদ্রিস আহমদ দীর্ঘ ৪০ বছর ধরে দিরাই উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদে পেশ ইমামের দায়িত্ব পালন করেন। তাঁর সুললিত কোরআন তেলাওয়াত, প্রজ্ঞাপূর্ণ খুতবা, দ্বীনি জ্ঞান এবং বিনয়ী ব্যক্তিত্ব তাঁকে দিরাইবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন করে তুলেছিল।

ইমামতির পাশাপাশি তিনি সুনামগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া দিরাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে সামাজিক সচেতনতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি দীর্ঘদিন মক্তবে শিশু-কিশোরদের কোরআন শিক্ষা দিয়েছেন। তাঁর হাতে গড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থী আজ সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশা ও দায়িত্বে প্রতিষ্ঠিত। শিক্ষার্থীদের কাছে তিনি শুধু একজন শিক্ষক নন, ছিলেন একজন অভিভাবক।

হাফিজ ইদ্রিস আহমদের মৃত্যুতে দিরাইয়ের ধর্মীয়, শিক্ষা ও সামাজিক অঙ্গনের শোকের ছায়া নেমেছে।

ট্যাগ:
জনপ্রিয়

প্রকাশের সময়: ০২:২৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬