দিরাই পৌরসভার ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা

সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ এ বাজেট উপস্থাপন করেন।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় ২ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা। এতে রাজস্ব খাতে ১ কোটি ৭ লাখ ৮০ হাজার টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে। এছাড়া উন্নয়ন খাতে ১২ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৩৯ লাখ টাকা। ফলে এ খাতে ৭ লাখ ৩০ হাজার টাকা উদ্বৃত্ত থাকবে। সব মিলিয়ে প্রস্তাবিত বাজেটে সার্বিক উদ্বৃত্তও ৭ লাখ ৩০ হাজার টাকা ধরা হয়েছে।খাতভিত্তিক বরাদ্দের মধ্যে অবকাঠামো নির্মাণ খাতে সর্বোচ্চ ১১ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

পৌর প্রশাসক জিয়াউল হাসান সৌরভ বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর নাগরিক সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আবদুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, দিরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুল বাছির সরদার, সাধারণ সম্পাদক মুজাহিদ সর্দার তালহা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ট্যাগ:
জনপ্রিয়

সুনামগঞ্জে আওয়ামী লীগের ৪১ নেতাকর্মীর নামে মামলা

দিরাই পৌরসভার ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা

প্রকাশের সময়: ০৩:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬