মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে মার্কিন দূতাবাসে প্রবেশ করেন বিএনপি মহাসচিব।

দুপুর আড়াইটায় তিনি দূতাবাস থেকে বের হন। এর আগে সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার বাসভবনে বৈঠক করেন পিটার হাস।

সেখানে আইনমন্ত্রী ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি উপস্থিত ছিলেন। এর আগে গত রোববার দুপুরে পিটার হাসের সঙ্গে বৈঠক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ট্যাগ:

ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক

প্রকাশের সময়: ০৫:৪৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩