দিরাইয়ে দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে মানববন্ধন

  • কালনী ভিউ
  • প্রকাশের সময়: ০৫:৫৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • ৭৭৪

দিরাইয়ে দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ ও দিরাই রাজানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৌম্য চৌধুরীর মৃত্যু রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) বিকাল ৫ টার দিরাই পৌর শহরের থানা পয়েন্টে বাংলাদেশ মানবাধিকার সংস্থা দিরাই শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা কাজী সমিতির সভাপতি নূরুল আজিজ চৌধুরী, দিরাই পৌরসভার সাবেক কাউন্সিলর জয়নুল হক চৌধুরী, দিরাই অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাহার মিয়া মোস্তাক, সমাজকর্মী এমদাদ সর্দার, যুব নেতা সুমন মিয়া, ব্যবসায়ী হান্নানুর রশিদ প্রমুখ।

প্রসঙ্গত, গত ৪ জুন দাদন ব্যবসায়ীদের কাছ থেকে নেয়া ঋণের চাপে দিরাই রাজানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৌম্য চৌধুরী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন। এঘটনায় দাদন ব্যবসায়ীদের শাস্তির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝড় উঠে।

ট্যাগ:
জনপ্রিয়

দিরাইয়ে হাওরে লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত

দিরাইয়ে দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময়: ০৫:৫৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩