ইয়াবাসহ দিরাইয়ের যুবক আটক

সিলেটের শাহপরাণে ইয়াবাসহ গ্রেফতার হয়েছে এক যুবক। আটক ওই যুবকের নাম মো. ইমরানুর (৩৪)। ধৃত ইমরান সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত মো. মইনুল ইসলামের ছেলে।

শনিবার (১৭ জুন) গভীর রাতে মহানগরীর শাহপরাণের পীরের বাজার এলাকায় তাকে গ্রেফতার করা হয়।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, শনিবার রাতে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ দেবের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ এলাকার পীরের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ইমরানুর গ্রেফতার করা হয়।

সে মাদকসহ বিভিন্ন অপরাধকর্মের জড়িত ছিলো দীর্ঘদিন থেকে। তার বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানায় এজাহার দায়ের করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়াধীন আছে।

ট্যাগ:

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েল জুড়ে বাজছে সাইরেন

ইয়াবাসহ দিরাইয়ের যুবক আটক

প্রকাশের সময়: ০৭:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩