অসুস্থ এমপি নাসির চৌধুরীকে দেখতে হাসপাতালে দুই মন্ত্রী

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীকে দেখতে গেছেন বর্তমান সরকারের দুই মন্ত্রী।

বুধবার তারা হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

হাসপাতালে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী এ.এন.এম. এহসানুল হক মিলন এবং শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রীদ্বয় চিকিৎসকদের সঙ্গে কথা বলে এমপির সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন।

এ সময় তারা জানান, প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং উন্নত চিকিৎসার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত সুস্থতা কামনা করে তারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

পরিবারের সদস্যরা জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এমপি নাসির উদ্দিন চৌধুরীর চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উল্লেখ্য, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ট্যাগ:
জনপ্রিয়

মামলার শুনানির আগে খুন, বন্ধ ছিল সিসি ক্যামেরা, গায়েব কাগজপত্র

অসুস্থ এমপি নাসির চৌধুরীকে দেখতে হাসপাতালে দুই মন্ত্রী

প্রকাশের সময়: ০৭:২৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬