দিরাইয়ে তুচ্ছ ঘটনায় আহত ২, হাসপাতালে হামলা-ভাঙচুর

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সুনামগঞ্জের দিরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে মারামারির ঘটনায় দুজন আহত হয়েছেন।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর শনিবার সন্ধ্যায় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসে হামলার শিকার হয়েছেন তাদের একজন। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে থাকা চিকিৎসা সরঞ্জামও ভাঙচুর করা হয়।

আহত দুই যুবক হলেন, উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের লুৎফুর রহমানের ছেলে রাফি মিয়া (১৮) ও একই গ্রামের রাজা মিয়ার ছেলে জিবু মিয়া (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে সাকিতপুর গ্রামের ঈদগাহসংলগ্ন স্থানে বাস কাটা নিয়ে রাফি মিয়া ও তার প্রতিবেশী জিবু মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে দুজনই আহত হন।

পরে আহত অবস্থায় তারা চিকিৎসার জন্য দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে সন্ধ্যায় হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে গেলে জিবু মিয়া প্রতিপক্ষের লোকজনের হামলার শিকার হন। এ সময় জরুরি বিভাগে থাকা চিকিৎসা সরঞ্জাম ভাঙচুর করা হয়।

দিরাই সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার প্রশান্ত দাস তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত রাফি মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জিবু মিয়া জরুরি বিভাগে চিকিৎসা নিতে এলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালিয়ে তাকে জখম করেন।

এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

দিরাইয়ে তুচ্ছ ঘটনায় আহত ২, হাসপাতালে হামলা-ভাঙচুর

প্রকাশের সময়: ০৪:৩২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬