সিলেটে ১৫ হাজার পিছ ইয়াবাসহ আটক ৩

সিলেটে ১৫ হাজার ইয়াবা সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ আগষ্ট) বিকেলে মহানগরীর পীর মহল্লার একটি বাসায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।

আটককৃতরা হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর এলাকার মৃত মোজাম্মিল আলীর ছেলে মাহবুবুর রহমান (৪৫), বিশ্বনাথ উপজেলার পাঠাকইন এলাকার মৃত জাবেদ আলীর ছেলে আজির উদ্দিন (৩০) এবং সুনামগঞ্জ জেলার জাহাঙ্গীনগর এলাকার শফিকুল ইসলামের ছেলে রাসেল আহমদ (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ আগষ্ট) বিকেল সাড়ে তিনটার দিকে সিলেট মহানগরীর পীর মহল্লা আবাসিক এলাকার প্রভাতী ৪১/সি বাসায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। সময় তাদের কাছে থেকে ইয়াবা বিক্রির নগদ ৫০ হাজার টাকা ও রশিদ বই জব্দ করা হয়েছে।

জব্দের বিষটি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ।

ট্যাগ:
জনপ্রিয়

জাল কাগজপত্র জমা দিলে শেনজেন ভিসা আবেদন প্রত্যাখ্যান

সিলেটে ১৫ হাজার পিছ ইয়াবাসহ আটক ৩

প্রকাশের সময়: ০৭:৩৩:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩