লন্ডন ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে পাঁচদিন সব ধরনের জনসভা-মিছিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনে পাঁচদিনের জন্য সব ধরনের জনসভা, অনুষ্ঠান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ (১) অনুসারে, সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনের (২২৪ সুনামগঞ্জ-১, ২২৫ সুনামগঞ্জ-২, ২২৬ সুনামগঞ্জ-৩, ২২৭ সুনামগঞ্জ-৪, ২২৮ সুনামগঞ্জ-৫) সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নির্বাচনি এলাকায় ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ সমাপ্তির পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল সাড়ে ৭টা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সব ধরণের জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোনো মিছিলে বা শোভাযাত্রা আয়োজন বা তাতে যোগদান এর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ (১ক) অনুসারে, উল্লিখিত সময়ের মধ্যে কোন ব্যক্তি কোন আক্রমণাত্মক কার্য বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবেন না, ভোটার বা নির্বাচনি কার্যে নিয়োজিত বা দায়িত্ব পালনরত ব্যক্তিগণকে হুমকি বা ভয়ভীতি প্রদর্শন করতে পারবেন না, কোন অস্ত্র বা শক্তি প্রদর্শন বা ব্যবহার করতে পারবেন না। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮(২) এর মর্মানুযায়ী, কোন ব্যক্তি উল্লিখিত বিধানাবলি লঙ্ঘন করলে তিনি অন্যূন ২ বছর এবং অনধিক ৭ বছরের সশ্রম কারাদ- এবং অর্থদন্ডে দন্ডিত হবেন।

ট্যাগ:

৫৪ বছর দেশের টাকা লুট হয়েছে, কেউ ফেরেস্তা ছিলেন না: সিলেটে জামায়াত আমির

সুনামগঞ্জে পাঁচদিন সব ধরনের জনসভা-মিছিল নিষিদ্ধ

প্রকাশের সময়: ০৯:২০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬