লন্ডন ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাড়ে তিন দশক পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সংসদে যাচ্ছে বিএনপি। ২৯৯ আসনের মধ্যে জোটগতভাবে ২১২ আসনে জয় পেয়েছে দলটি। ধানের শীষ প্রতীকে জিতেছে ২০৯ আসনে। দুই-তৃতীয়াংশ আসনে জয় নিয়ে সরকার গঠনের পথে তারেক রহমানের বিএনপি।

সরকার গঠন করলে কে হবেন প্রধানমন্ত্রী? এ আলোচনা এখন সর্বত্র। ইতিহাস তারেক রহমানের পক্ষে। মা খালেদা জিয়া প্রথমবার নির্বাচিত হয়েই প্রধানমন্ত্রী হয়েছিলেন। তারেক রহমানেরও এটা প্রথম নির্বাচন। দলের চেয়ারম্যানও তিনি। মাঠের আলোচনা সত্যি হলে তারেক রহমানই হচ্ছেন দেশের আগামীর প্রধানমন্ত্রী। সেটা হলে প্রায় সাড়ে তিন দশক পর পুরুষ প্রধানমন্ত্রী পাবে বাংলাদেশ।।

১৯৮৯ সালে প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। ১৯৯০ সালের পর থেকে দেশে আর কোনো পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেননি। দীর্ঘ সময় বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি শেখ হাসিনা সরকার প্রধানের দায়িত্বে ছিলেন। এর মধ্যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিন দফায়। সর্বশেষ ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান হাসিনা। এর পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের মধ্য দিয়ে দেশের রাজনীতির চাকা নতুন মোড় নিয়েছে। সামনে এসেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি।

বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার বলেন, নেতৃত্বে নারী-পুরুষ বিচার নয়, নেতৃত্বের যোগ্যতা দক্ষতার ওপর নির্ভর করে। দেশনেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তার কথাবার্তার শালীনতা মানুষ পছন্দ করতো, অন্যদিকে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি শেখ হাসিনাও প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু কথাবার্তা মানুষ পছন্দ করেনি।

ট্যাগ:

বিজয়ের কৃতজ্ঞতায় দিরাইয়ে মিলাদ ও দোয়া মাহফিল করল বিএনপি

সাড়ে তিন দশক পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে দেশ

প্রকাশের সময়: ০২:০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬