ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিরাই শাল্লাসহ সারাদেশে নিরঙ্কুশ বিজয়ের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে দিরাইয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং দলের ভবিষ্যৎ সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, কামরুল ইসলাম, মাসুক মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিপন হাসান চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব রশিদ চৌধুরী, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সোহেল তালুকদার, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা রজব আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল খালেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বাগবাড়ি জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা মোজ্জামিল হোসাইন।
নিজস্ব প্রতিবেদকঃ 

















