লন্ডন ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিরাইয়ে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

দিরাইয়ে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জগদল ইউনিয়নের হুসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া ব্যক্তি সাজ্জাদ মিয়া (৪৫)। সে হুসেনপুর গ্রামের ওয়াফছর মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের একটি চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি হিসেবে সাজ্জাদ মিয়াকে তার নিজ বাড়ি থেকে আটক করেন দিরাই থানার উপপরিদর্শক (এসআই) হেলাল মিয়া। পরে তাকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে করে থানায় নেওয়ার সময় বাড়ির সামনের সড়কে একদল স্বজন পুলিশের ওপর হামলা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়ভাবে উদ্যোগ নেন ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লায়েক মিয়া। তার মধ্যস্থতায় হাতকড়াটি উদ্ধার করে পুলিশের কাছে ফেরত দেওয়া হয়েছে বলে জানা গেছে।

হামলার ঘটনায় আহত এসআই হেলাল মিয়া বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিকে থানায় নেওয়ার পথে সংঘবদ্ধভাবে বাধা সৃষ্টি করে তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ:

দিরাইয়ে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই

প্রকাশের সময়: ০৩:১৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬