লন্ডন ০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিরাইয়ে অটোরিকশার দৌরাত্ম্য: সড়কেই ঝরল প্রাণ

সুনামগঞ্জের দিরাইয়ে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে এক বৃদ্ধা নিহত ও চারজন আহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার চরনারচর ইউনিয়নের ললোয়ারচর গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারুল বালা (৬৫) শাল্লা উপজেলার বোলানগর গ্রামের বাসিন্দা ও সুকেশ দাসের স্ত্রী। তিনি মেয়ের বাড়িতে বেড়াতে দিরাই উপজেলার ললোয়ারচর গ্রামে এসেছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

আহতরা হলেন, সিপা দাস (১৩), পুলনা দাস (৩০), নির্জন দাস (৬) ও নিকলেট দাস (২৫)। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, গ্রামীণ সড়ক দিয়ে চলাচলের সময় অটোরিকশাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে পারুল বালা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত দাস তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, ফিটনেসবিহীন অটোরিকশা চলাচল এবং অদক্ষ চালকের কারণেই এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। অটোরিকশার দৌরাত্ম্যের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তারা।

ট্যাগ:

দিরাইয়ে অটোরিকশার দৌরাত্ম্য: সড়কেই ঝরল প্রাণ

প্রকাশের সময়: ০৯:৩৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬