লন্ডন ০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আবার ভূমিকম্প এবার উৎপত্তিস্থল ছাতকে

সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে চানা গেছে, এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতক। রিকটার স্কেলে এর মাত্রা ছিলো ৪.১।

আবহাওয়া অধিপ্তরের কর্মকর্তারা জানান, ভূমিকম্পের মাত্রা মৃদু হওয়ায় কোথাও কোন ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।ভূমিকম্পের কাঁপনি অনেকে টেরও পাননি। তবে ঘনঘন ভূমিকম্পের কারণে সিলেটে আতঙ্ক রয়েছে।এরআগে গত ১০ ফেবুয়ারি ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ওইদিন সন্ধ্যা ৫ টা ৩২ মিনিটে এ ভূকিম্প হয়। রিকটার স্কেলে এর মাত্রা ছিলো ৪।

সেদিনের ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। তারও আগে গত ১ ফেব্রুয়ারি সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ৩ দশমিক শুন্য মাত্রার ভূমিকম্পটি ভোর ৪টার দিকে আঘাত হানে।

ট্যাগ:

আবার ভূমিকম্প এবার উৎপত্তিস্থল ছাতকে

প্রকাশের সময়: ০৯:০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬