লন্ডন ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান ফুটবলার

সলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান ফুটবলার ক্যাথেলেন সুজা। সৌদি আরবে দুই বছর খেলার অভিজ্ঞতার পর এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানিয়েছেন ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে ক্যাথেলেন বলেন, ‘ছোট ছোট পদক্ষেপে সঠিক পথ খুঁজছি, পরিবর্তন চাইছি, জীবনের উপহারকে মূল্য দিচ্ছি।’

আবেগাপ্লুত এই ব্রাজিলিয়ান ফুটবলার আরও বলেন, ‘আমি শুধু সঠিক পথ খুঁজছিলাম এবং নিজের সেরা সংস্করণ হতে চেয়েছি এটাই।’

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের নারী দলের হয়ে খেলছেন ক্যাথেলেন। ক্লাবটির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও তার ইসলাম গ্রহণের বিষয়টি জানানো হয়। পোস্টে বলা হয়, ‘ক্যাথেলেন সুজার জীবনের বিশেষ মুহূর্তটি আমরা সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমরা প্রার্থনা করি, আল্লাহ তাকে স্থিতি দান করুন এবং তার হৃদয় শান্তি ও প্রশান্তিতে ভরিয়ে দিন।’

সম্প্রতি ওমরাহ পালনের জন্য মক্কায় যান ক্যাথেলেন। সেখানে তোলা কয়েকটি ছবি নিজের সামাজিক মাধ্যমে প্রকাশ করে একই বার্তা পুনর্ব্যক্ত করেন তিনি। লেখেন, ‘সঠিক পথের সন্ধান, পরিবর্তনের খোঁজ, জীবনের জন্য কৃতজ্ঞতা।’

আল নাসর নারী দলে যোগ দেওয়ার পর থেকেই দারুণ ছন্দে আছেন ক্যাথেলেন। চলতি মৌসুমে পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন। ক্লাবের রক্ষণভাগে তার দৃঢ় উপস্থিতি আল-নাসরের সাফল্যে বড় ভূমিকা রাখছে।

সাও পাওলো অঙ্গরাজ্যের সাও ভিসেন্তে জন্ম নেয়া ক্যাথেলেন ছোটবেলা থেকেই ফুটবলে যুক্ত। ব্রাজিলে সংক্ষিপ্ত সময় সান্তোস এফসির বয়সভিত্তিক দলে খেলেছেন। পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং ইউনিভার্সিটি অব লুইসভিল ও ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডায় পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলেন।

পেশাদার ক্যারিয়ারে ব্রাজিলের ক্লাব স্পোর্ত ক্লাব ইন্টারন্যাসিওনালের হয়ে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলেছেন। ২০২৪ সালের আগস্টে তিনি সৌদি আরবের আল-নাসর নারী দলে যোগ দেন। ব্রাজিল নারী জাতীয় দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন এই ডিফেন্ডার। ২০১৮ সালে অভিষেকের পর থেকে খেলেছেন ৩০টি ম্যাচ।

ধর্মীয় বিশ্বাসের পরিবর্তন নিয়ে ক্যাথেলেনের এই ঘোষণা সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। ফুটবলের মাঠে যেমন তিনি দৃঢ়তা দেখিয়েছেন, ব্যক্তিজীবনের এই সিদ্ধান্তেও তেমনই আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন ব্রাজিলের এই ফুটবলার।

ট্যাগ:

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান ফুটবলার

প্রকাশের সময়: ০৫:৪১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬