লন্ডন ০৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিরাইয়ে বিএনপি নেতা জাবেদের ওপর হামলার ঘটনায় ২৮ দিন পর মামলা

সুনামগঞ্জের দিরাইয়ে যুক্তরাজ্য বিএনপি নেতা আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার ঘটনায় ২৮ দিন পর মামলা দায়ের করা হয়েছে।

মামলায় দিরাই-শাল্লা আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মিলাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু ও যুবদল নেতা ফয়সল সরদারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৪-১৫ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, গত ২৫ জানুয়ারি শাল্লা উপজেলায় ধানের শীষের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সভা শেষে দিরাই ফেরার পথে কলেজ গেইট এলাকায় আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, কয়েকজন ব্যক্তি তার ওপর এলোপাতাড়ি হামলা ও মারধর করে। ঘটনার সময় হামলাকারীদের পরিচয় প্রকাশ করা না হলেও ২৮ দিন পর ভুক্তভোগী নিজেই বাদী হয়ে শনিবার দিরাই থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেন, ঘটনার দিন তিনি ও আজমল হোসেন চৌধুরী জাবেদ শাল্লায় একই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে তিনি শাল্লায় আরেকটি কর্মসূচিতে নাছির চৌধুরীর সাথে অবস্থান করছিলেন। ওই সময় জাবেদ চৌধুরী দিরাইয়ে ফেরার পথে হামলার শিকার হন বলে তিনি জানান। পাবেল চৌধুরী আরও বলেন, হামলার ঘটনা জানার পরপরই তিনি এর নিন্দা জানিয়েছেন। তবে কী কারণে তাকে এ মামলায় জড়ানো হয়েছে, তা তার বোধগম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ট্যাগ:

প্রকাশের সময়: ০৬:১৪:১০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬