লন্ডন ০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জনগণই আমার অভিভাবক: কামরুল এমপি

জামালগঞ্জে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জামালগঞ্জ উপজেলা সুধী সমাজের আয়োজনে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল ও দোয়া হয়।

‎জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূরের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার ও জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সুনামগঞ্জ-১ সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

‎তিনি বলেন, জনগণই আমার অভিভাবক। আপনারা যে কোনো বিষয়ে আমাকে পরামর্শ দেবেন। জনগণের সেবা করার প্রতিশ্রুতি নিয়েই আমি নির্বাচিত হয়েছি এবং এই প্রতিশ্রুতি রক্ষায় আমরণ চেষ্টা করে যাব।

তিনি আরও বলেন, সুনামগঞ্জ-১ আসন দীর্ঘদিন ধরে অবহেলিত। এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, চিকিৎসাসহ নানা মৌলিক সুবিধা থেকে মানুষ বঞ্চিত। এসব অধিকার নিশ্চিত করতে সবাইকে নিয়ে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।‎

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, হাওরাঞ্চলের মানুষকে নিজেদের পরিবারের সদস্য মনে করে আপনারা সেবা দেবেন। তিনি বলেন, জনগণ সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ না বলে ‘ভাই’ সম্বোধন করলে যেন তা ইতিবাচকভাবে নেওয়া হয়, কারণ সরকারি কর্মকর্তারা জনগণের সেবক।

‎এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলি, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আ. রব, নূরুল হক আফিন্দী, সাবেক সাধারণ সম্পাদক অর্ধেন্দু ঘোষ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, আজিজুর রহমান আজিজ, মাসুম মাহমুদ তালুকদার, আজাদ হোসেন বাবলু, বিএনপি নেতা মেহেদী হাসান উজ্জ্বল, ইউপি চেয়ারম্যান জুনাব আলী, ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, সদর ইউপি প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওয়াহিদুর রহমান, উপজেলা ছাত্রদল সভাপতি মো. তৌফিকুর রহমান।

‎এর আগে সকালে উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

ট্যাগ:

জনগণই আমার অভিভাবক: কামরুল এমপি

জনগণই আমার অভিভাবক: কামরুল এমপি

প্রকাশের সময়: ০৭:০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬