তরুণদের উৎসাহ দিতে কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

দেশের তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক কলেজছাত্রের নিজ হাতে তৈরি করা একটি গো-কার্ট (রেসিং কার) শুধু পর্যবেক্ষণই করেননি, নিজে চালিয়েও দেখেছেন তিনি।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে ব্যতিক্রমী এই দৃশ্য দেখা যায়।

জানা যায়, রিজয়ান রশীদ নামে এক কলেজছাত্র সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও মেধা খাটিয়ে একটি গো-কার্ট বা ছোট রেসিং কার তৈরি করেছেন।

দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে গাড়িটি নিয়ে আসা হলে প্রধানমন্ত্রী সেটি দেখতে যান।
এ সময় তিনি বেশ সময় নিয়ে গাড়িটির নির্মাণশৈলী ও বিভিন্ন প্রযুক্তিগত দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

এরপর উদ্ভাবক রিজয়ান রশীদসহ দেশের অন্যান্য মেধাবী ও উদ্ভাবনী তরুণদের কাজে আরও উৎসাহ জোগাতে প্রধানমন্ত্রী নিজেই রেসিং কারটির স্টিয়ারিং ধরেন এবং কার্যালয় প্রাঙ্গণে তা চালিয়ে দেখেন।

ট্যাগ:
জনপ্রিয়

সদ্যসাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জীবনী

তরুণদের উৎসাহ দিতে কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময়: ১১:০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬