দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ সোহানুর রহমান সনি (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে দিরাই পৌরসভার দাউদপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহানুর রহমান সনি দাউদপুর গ্রামের মো. আবদুল শহিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার, সুনামগঞ্জের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দাউদপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সোহানুর রহমানের বসতবাড়ির সামনের রাস্তা থেকে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহানুর রহমান জানিয়েছেন, ঘাগটিয়া গ্রামের নুরুল আমিনের (৪০) সহযোগিতায় তিনি বিক্রির উদ্দেশ্যে ইয়াবা কিনে নিজের হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় নুরুল আমিনকে পলাতক আসামি করা হয়েছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোহানুর রহমানকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার সোহানুর রহমানকে আইন অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগ:

দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের সময়: ০২:৪৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬