খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাল্লায় দোয়া মাহফিল ও আলোচনা সভা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় শাল্লা বাজারে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই-শাল্লা আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।

এছাড়া উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, আব্দুল করিম মাষ্টার, দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিজানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি পাবেল চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে ব্যাপক উদ্বেগ রয়েছে এবং নেতাকর্মীরা তাঁর সুস্থতা কামনা করে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল আয়োজন করছেন। তিনি বর্তমানে দেশের সর্বোচ্চ চিকিৎসা নিচ্ছেন। দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিত তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। আমরা সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনায় আজ এখানে সমবেত হয়েছি। তিনি শুধু বিএনপির নেত্রী নন, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে দেশবাসীর প্রেরণা। তাঁর সুস্থতা পুরো জাতির প্রত্যাশা।তিনি আশা প্রকাশ করেন, দেশনেত্রী খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

মাহফিলে বেগম জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বর্তমানে দেশের মধ্যেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসা নিচ্ছেন। তাঁর লিভার-সংক্রান্ত জটিলতা, ডায়াবেটিস ও অন্যান্য শারীরিক সমস্যার বিষয়ে চিকিৎসক দল নিয়মিত পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

ট্যাগ:

নারীর ছবি বিকৃত করে প্রচার: দিরাইয়ে প্রেমিক-প্রেমিক গ্রেপ্তার, আদালতে দায় স্বীকার

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাল্লায় দোয়া মাহফিল ও আলোচনা সভা

প্রকাশের সময়: ০৭:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫