দিরাইয়ে মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি

কটি বল, একটি ব্যাট-মাদকমুক্ত হোক পরিবেশ’- এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মর্নিং ফুটবল টিম, দিরাইয়ের উদ্যোগে আয়োজিত র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখার আহ্বান জানান।

র‍্যালিতে মর্নিং ফুটবল টিমের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকেরা বলেন, মাদকের বিষাক্ত ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সুস্থ-সুন্দর জীবনের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়েছে। খেলাধুলা তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি শৃঙ্খলাবোধ ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সবাইকে মাঠমুখী হতে হবে। খেলাধুলার চর্চা বাড়ানোর মাধ্যমে মাদকমুক্ত ও সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।

ট্যাগ:

দিরাইয়ে মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি

দিরাইয়ে মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি

প্রকাশের সময়: ১১:২৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬