লন্ডন ০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিরাই-শাল্লার ১২টি সহ জেলায় অতিঝুঁকিপূর্ণ ৮৯ কেন্দ্র

সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনের ১২ উপজেলার মধ্যে নয় উপজেলায় অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮৯টি। এছাড়াও দুর্গম কেন্দ্র ১৫৭টি এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ২৪২টি। সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ, সুনামগঞ্জ-৪ আসনের বিশ^ম্ভরপুর এবং সুনামগঞ্জ-৫ আসনের দোয়ারাবাজার উপজেলায় অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি মনিটরিং থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের উপজেলাওয়ারী ভোটকেন্দ্রের সার্বিক তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ-১ আসনের চার উপজেলার মধ্যে তিনটি উপজেলার ৩৮ কেন্দ্র অতিঝুঁকিপূর্ণ।

জামালগঞ্জে কোন অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। দুর্গম কেন্দ্র রয়েছে ৮৩ টি ও ঝুঁকিপূর্ণ ৭৭টি। সুনামগঞ্জ-২ আসনের দুই উপজেলায় অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১২টি, দুর্গম কেন্দ্র ৩০ টি ও ঝুঁকিপূর্ণ ৩৭ টি। সুনামগঞ্জ-৩ আসনের দুই উপজেলায় অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২০টি, দুর্গম কেন্দ্র ১৪ টি এবং ৫৯ টি ঝুঁকিপূর্ণ। সুনামগঞ্জ-৪ আসনের দুই উপজেলায় অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১০টি, দুর্গম কেন্দ্র ১২ টি ও ঝুঁকিপূর্ণ ৩৮ টি। সুনামগঞ্জ-৫ আসনের দুই উপজেলায় অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৯ টি, দুর্গম ১৮ টি ও ৩১ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র।

সুনামগঞ্জ-১ আসনের ধর্মপাশা উপজেলায় অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬টি। এগুলো হলো- মেউহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাকিয়াম সরকারি প্রাথমিক বিদ্যালয়, শরিমাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেখইজুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকুড়াটি ইউনিয়ন অফিস, চিকিয়াচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিংলিগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহেষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরই সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরস্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুখাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলকপুর হাজী আব্দুল হাফেজ স্কুল অ্যান্ড কলেজ, বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরিষাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও ২০টি কেন্দ্র দুর্গম, ১৮টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।

মধ্যনগর উপজেলায় অতি ঝুঁকিপূর্ণ ১২টি। এগুলো হলো- মারিয়ারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঙ্কাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় (নতুন ভবন পূর্ব পাশ), বাঙ্কাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরাতন ভবন-উত্তর পাশ), দাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কড়য়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও ২২টি কেন্দ্র দুর্গম ও ১০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।

তাহিরপুর উপজেলায় অতি ঝুঁকিপূর্ণ ১০টি। এগুলো হলো- হাওরবাংলা টেকনিক্যাল ইনস্টিটিউট, তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, উজান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাধেরখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়দল পুরান হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়নাল আবেদীন কলেজ, গোটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাতারি তিওর জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও ৩২টি কেন্দ্র দুর্গম, ৩৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।
জামালগঞ্জ উপজেলায় অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। তবে ৯টি কেন্দ্র দুর্গম, ১২টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।

সুনামগঞ্জ-২ আসনের দিরাই উপজেলায় অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৭টি। এগুলো হলো- কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লৌলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিয়ারকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাড়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুলঞ্জ মাদ্রাসা। এছাড়াও ১৯টি কেন্দ্র দুর্গম, ২৩টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।

শাল্লা উপজেলায় অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫টি। এগুলো হলো-মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটগাঁও হাফিজ আলী উচ্চ বিদ্যারয়, কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও ১১টি কেন্দ্র দুর্গম, ১৪টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।

সুনামগঞ্জ-৩ আসনের জগন্নাথপুর উপজেলায় অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬টি। এগুলো হলো-সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়, মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মীরপুর পাবলিক হাইস্কুল, লামাটুকের বাজার হাই স্কুল, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়া চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেঘারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াবন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, শেওরা পাটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও ৫টি কেন্দ্র দুর্গম, ৩৪টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।

শান্তিগঞ্জ উপজেলায় অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪টি। এগুলো হলো-পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাজী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাড়ারাই মাদ্রাসা। এছাড়াও ৯টি কেন্দ্র দুর্গম, ২৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।

সুনামগঞ্জ-৪ আসনের সুনামগঞ্জ সদর উপজেলায় অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র ১০টি। এগুলো হলো-দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসা, (একাডেমিক ভবন কেন্দ্র-১), দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসা (উত্তর পাশের্^ দোতলা পুরাতন ভবন), সুনামগঞ্জ সরকারি কলেজ, বুলচাঁন্দ উচ্চ বিদ্যালয়, নতুনপাড়া পূর্ব (পূর্ব পাশের ভবন), বুলচাঁদ উচ্চ বিদ্যালয় (এইচএসসি ও বিএম শাখাসহ পূর্ব পাশের্^র ভবন), বুলচাঁদ উচ্চ বিদ্যালয় (দক্ষিণ পাশের্^র ভবন সহ পশ্চিম পাশের চারতলা ভবন), প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র (পিটিআই কেন্দ্র), কে.বি. মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেঘরিয়া মাদ্রাসা, বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়পাড়া আব্দুর রহমান পৌর প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও ১১টি কেন্দ্র দুর্গম, ২৩টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।
বিশ^ম্ভরপুর উপজেলায় অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। তবে ১টি কেন্দ্র দুর্গম, ১৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।সুনামগঞ্জ ভ্রমণ

সুনামগঞ্জ-৫ আসনের ছাতক উপজেলায় অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র ৯টি। এগুলো হলো-বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামেয়া-ই ইসলামীয়া বনগাঁও দাখিল মাদরাসা, হাদাচানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তকিপুর হাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারুল উলুম চরমহল্লা (আশাকাচর) মাদ্রাসা, জামলাবাদ উচ্চ বিদ্যালয় ও ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও ৮টি কেন্দ্র দুর্গম, ১৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।

দোয়ারাবাজার উপজেলায় অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। তবে ১০টি কেন্দ্র দুর্গম, ১৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বললেন, অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রের কাছাকাছি সবসময় ম্যাজিস্ট্রেটসহ আইন-শৃঙ্খলা বাহিনীর একটি মোবাইল দল থাকবে। ওই টিমের অবস্থান এমনভাবে থাকবে, যাতে কোন সমস্যা হলেই দ্রুত তারা ওই কেন্দ্রে অবস্থান নিতে পারেন। এর পাশাপশি ওই কেন্দ্রগুলো সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং, একজন সাবইন্সপেক্টরের নেতৃত্বে তিনজন পুলিশ এবং সশস্ত্র আনসারগণও দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, সুনামগঞ্জের ১২ উপজেলার মধ্যে ৮ উপজেলা হাওর বেষ্টিত। জেলার পাঁচ সংসদীয় আসনে ২০ লক্ষ ৮০ হাজার ৩৩৫ জন ভোটার এবার ভোটাধিকার প্রয়োগ করবেন।

ট্যাগ:

বিএনপির জোট আসন পেতে পারে ২০৮টি, জামায়াত ৪৬টি

দিরাই-শাল্লার ১২টি সহ জেলায় অতিঝুঁকিপূর্ণ ৮৯ কেন্দ্র

প্রকাশের সময়: ০২:৫৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬