গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালন উপলক্ষে দিরাইয়ে প্রশাসনের প্রস্তুতি সভা

৫ শে মার্চ গণহত্যা দিবস ও ২৬ শে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত বক্তারা বলেন, বাঙালির স্বাধীনতার ইতিহাসে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এই দুটি দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো সম্ভব হবে।

সভায় দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, জেলা বিএনপির সদস্য আবদুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়া, দিরাই প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ আব্দুল বাছির সরদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলনসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান আয়োজনসহ নানা কর্মসূচি। উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে বলে সভায় জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ এই দিবসগুলো যথাযথ মর্যাদায় পালনের জন্য উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করছে। সকলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়ন করা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগ:

প্রকাশের সময়: ০৫:৩০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬