১২৪৬ কোটি টাকায় ব্রাজিলিয়ান তারকাকে কিনেছে আর্সেনাল

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালে পাড়ি জমাচ্ছেন নিউক্যাসল ইউনাইটেডের অধিনায়ক ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস। ব্রিটিশ সংবাদমাধ্যম ও রয়টার্স সূত্রে জানা গেছে, ৭ কোটি ৫০ লাখ পাউন্ড (প্রায় ১,২৪৬ কোটি ৯০ লাখ টাকা) ট্রান্সফার ফি-তে গিমারায়েসকে দলে নিতে সম্মত হয়েছে লন্ডনের ক্লাবটি।

সংবাদমাধ্যমের তথ্যমতে, চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এখন সময়ের ব্যাপারমাত্র। স্পেনের লা মানগায় নিউক্যাসলের প্রাক-মৌসুম অনুশীলন ক্যাম্প ছেড়ে শিগগিরই মেডিকেল টেস্টের জন্য লন্ডনে পৌঁছাবেন ২৮ বছর বয়সী এই তারকা।

চলতি সপ্তাহের শুরুতেই গিমারায়েসকে পেতে প্রথম প্রস্তাব পাঠিয়েছিল গানার্সরা, যা নিউক্যাসল প্রত্যাখ্যান করে। পরবর্তীতে প্রস্তাবিত অর্থের পরিমাণ বাড়িয়ে নতুন অফার দেয় আর্সেনাল, যাতে সম্মতি জানায় সেন্ট জেমস পার্কের ক্লাবটি। নিউক্যাসলের সাথে আরও দুই বছরের চুক্তি অবশিষ্ট থাকলেও তিনি আগেই আর্সেনালে যোগ দেওয়ার ইচ্ছার কথা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন।

২০২২ সালের জানুয়ারিতে অলিম্পিক লিওঁ থেকে নিউক্যাসলে যোগ দেওয়ার পর থেকে দলের মাঝমাঠের অন্যতম ভরসা হয়ে ওঠেন গিমারায়েস। সব প্রতিযোগিতা মিলিয়ে নিউক্যাসলের জার্সিতে ১৯৫ ম্যাচে অংশ নিয়ে ৩১টি গোল করেছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। তাঁর দূরদর্শী নেতৃত্বেই ২০২৫ সালে লিগ কাপ জিতে দীর্ঘদিনের ট্রফি খরা কাটিয়েছিল নিউক্যাসল।

আর্সেনাল কোচ মিকেল আর্তেতার মাঝমাঠে ব্রুনোর সংযোজন দলটির শক্তি আরও বৃদ্ধি করবে। অন্যদিকে এডি হাউয়ের বিদায়ের পর মূল তারকাদের হারিয়ে নতুন মৌসুমের আগে বড় ধাক্কা খেল নিউক্যাসল।

ট্যাগ:

প্রকাশের সময়: ০৮:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬