লন্ডন ০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিরাইয়ের মাহবুবা ইসলাম মৌলীকে লন্ডন বাংলা প্রেসক্লাবের সম্মাননা

দিরাই পৌরসভার চন্ডিপুর গ্রামের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক সফিকুল ইসলাম-এর মেয়ে মাহবুবা ইসলাম মৌলী শিক্ষাক্ষেত্রে কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য সম্মাননা লাভ করেছেন।

গত বছর এ-লেভেল পরীক্ষায় তিনি ২টি A* ও ১টি A গ্রেড অর্জন করেন। এই অসাধারণ ফলাফলের স্বীকৃতি হিসেবে লন্ডন বাংলা প্রেসক্লাব তাদের বার্ষিক অনুষ্ঠানে গতরাতে তাকে বিশেষ অ্যাওয়ার্ড প্রদান করে।

মাহবুবা ইসলাম মৌলী বর্তমানে যুক্তরাজ্যের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কুইন মেরী ইউনিভার্সিটি অব লন্ডন-এ মেডিসিন বিভাগে অধ্যয়নরত। ভবিষ্যতে একজন মানবিক চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে তিনি মালবেরি স্কুল থেকে জিসিএসই এবং নিউহ্যাম এনসিএস কলেজ থেকে এ-লেভেল সম্পন্ন করেন।

তার এই সাফল্যে পরিবার-পরিজনসহ আত্মীয়স্বজন ও এলাকাবাসী আনন্দিত ও গর্বিত।

ট্যাগ:

প্রকাশের সময়: ০৬:১৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬