লন্ডন ০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা, দিরাইয়ে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের প্রচার গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮ টার দিকে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের কাদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শিশির মনিরের প্রচার গাড়ি তাড়ল ইউনিয়নের ধল বাজারে যায়। সেখানে প্রচার কার্যক্রম শেষ করে রাতে দিরাই ফেরার পথে কাদিরপুর গ্রামে পৌঁছালে মোটরসাইকেলে থাকা কয়েকজন দুর্বৃত্ত প্রচার গাড়িকে লক্ষ্য করে ঢিল ছুড়ে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়।
হামলার ঘটনায় একজন আহত হন। তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, হামলার ঘটনায় একজন আহত হয়েছেন। তিনি বর্তমানে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে দিরাই বাজারে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মিছিল থেকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

ট্যাগ:

প্রকাশের সময়: ০৬:৩৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬