লন্ডন ০৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভাটিপাড়ায় বিএনপির নির্বাচনী সভায় নাছির চৌধুরীর পক্ষে ঐক্যের আহ্বান

সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দীন চৌধুরীর ধানের শীষের সমর্থনে নির্বাচনী সভা করেছে ভাটিপাড়া ইউনিয়ন বিএনপি।

শনিবার বিকেলে ভাটিপাড়া বাজার সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী নাছির উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা শোয়াইব আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন।

এছাড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ মাহমুদ রিপনের সভাপতিত্বে এবং উপজেলা জাসাসের সভাপতি সৈদুর রহমান তালুকদার ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদীব তালুকদারের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি, জমিয়ত ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে নাছির উদ্দীন চৌধুরীর বিজয় নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

পরে রাত ৮টায় ভাটিপাড়া ইউনিয়নের দত্ত গ্রামের এক উঠান বৈঠকে বক্তব্য রাখেন নাছির উদ্দীন চৌধুরী। তিনি বলেন, বাবু সুরঞ্জিত সেন নেই, আপনাদের পাশে আমি নাছির চৌধুরী আছি। আপনাদের কোনো ভয় নেই। বিপদে-আপদে আমাকে ডাকবেন, আমি আসব। ১২ তারিখে সবাই ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন এই আশা রাখি।

ট্যাগ:

প্রকাশের সময়: ০৮:১৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬