লন্ডন ০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

২৫ বছর ইমামতির পর বিদায়ী সংবর্ধনা পেলেন বাগবাড়ি জামে মসজিদের ইমাম

দিরাই পৌর সদরের পুরাতন বাগবাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুহাদ্দিস মাওলানা মোজ্জামিল হোসাইনকে দীর্ঘ ২৫ বছর ইমামতির দায়িত্ব পালন শেষে গ্রামবাসীর পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

সম্মান ও ভালোবাসার এই আয়োজনে তাঁকে একটি সম্মাননা ক্রেস্ট ও নগদ হাদিয়া প্রদান করা হয়।

শুক্রবার বাদ জুমা মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা বলেন, ঝড়-বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়া যে কোনো পরিস্থিতিতেই মাওলানা মোজ্জামিল হোসাইন হুজুর তাঁর দায়িত্ব পালনে তিল পরিমাণ অবহেলা করেননি। নিয়মিত ইমামতি, খুতবা প্রদান, ধর্মীয় শিক্ষা ও মুসল্লিদের নৈতিক দিকনির্দেশনায় তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক ও নিষ্ঠাবান। তারা আরও বলেন, দীর্ঘ এই ২৫ বছরে তিনি শুধু একজন ইমামই নন, বরং এলাকার মানুষের কাছে একজন অভিভাবকতুল্য পথপ্রদর্শক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর নম্র ব্যবহার, ধর্মীয় জ্ঞান ও দায়িত্বশীলতার কারণে তিনি সকলের ভালোবাসা ও সম্মান অর্জন করতে সক্ষম হয়েছেন।

বিদায়ীকালে মাওলানা মোজ্জামিল হোসাইন আবেগাপ্লুত হয়ে মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার জন্য দোয়া কামনা করেন। পরে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিরা বলেন, এমন একজন নিবেদিত প্রাণ আলেমকে বিদায় জানাতে পেরে তারা গর্বিত হলেও তাঁর শূন্যতা পূরণ করা সহজ হবে না।

ট্যাগ:

প্রকাশের সময়: ১১:৩০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬