সুনামগঞ্জের দিরাই উপজেলায় রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য টানা দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আগামী ১০ ও ১১ এপ্রিল (শুক্র ও শনিবার) প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ এই বিচ্ছিন্নতা কার্যকর থাকবে।
দিরাই বিদ্যুৎ সরবরাহ এর আবাসিক প্রকৌশলী জানান, নির্ধারিত এই সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় ট্রান্সমিশন লাইন, উপকেন্দ্র এবং বিতরণ লাইনের জরুরি সংস্কার কাজ পরিচালনা করা হবে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে গাছের ডালপালা কর্তনের কাজও চলবে।
কর্তৃপক্ষ জানায়, রক্ষণাবেক্ষণ কাজ শেষে নির্ধারিত সময়ের পরপরই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, দিনব্যাপী বিদ্যুৎ বন্ধ থাকায় সাধারণ গ্রাহক, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোকে আগাম প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগ আরও জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে লাইনে ত্রুটি, ভোল্টেজ ড্রপ এবং হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি বৃদ্ধি পায়। তাই সাময়িক এই অসুবিধা হলেও দীর্ঘমেয়াদে গ্রাহকরা এর সুফল পাবেন।
এদিকে সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন দিরাই বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী।
নিজস্ব প্রতিবেদকঃ 
















